ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাবেক মেয়র শশধর সেনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শনিবার (২ নভেম্বর) রাত ১টার দিকে শহরে বাউন্ডারি রোড এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, শনিবার রাতে ক্যাপ্টেন রিফায়াতে, ২১ ইবি মোমেনশাহী সেনানিবাসের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরে বাউন্ডারি রোড এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফুলপুর উপজেলায় প্রকাশ্যে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রসহ ছাত্র-জনতার ওপর হামলার মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।





