Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতা নিহত

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতা নিহত

ময়মনসিংহে যৌথ বাহিনীর গ্রেপ্তার অভিযানে সাইদুল ইসলাম (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর গোলপুকুর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহত সাইদুল ইসলাম মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি নগরীর গোলপুকুর পাড় এলাকার বাসিন্দা আব্দুস ছালামের ছেলে।

   

নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, বিগত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাইদুল ইসলামের বিরুদ্ধে জমি দখল, বালুর ঘাট দখল, স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শনসহ নানা অপকর্মের অভিযোগ ওঠে। এসব ঘটনায় সম্প্রতি যৌথ বাহিনীর কাছে একাধিক অভিযোগ দায়ের হলে সোমবার দিনগত রাত ১০টার দিকে সাইদুল ইসলামকে গ্রেপ্তারে অভিযান চালায় যৌথ বাহিনীর একটি দল। এতে আটক হন সাইদুল।

 

সূত্র আরও জানায়, যৌথ বাহিনীর সদস্যদের বেধরক মারপিটে ঘটনাস্থলেই যুবদল নেতা সাইদুলের মৃত্যু হয়। পরে রাত দেড়টার দিকে সাইদুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ক্লিনিক্যালি মৃত বলে ঘোষণা করেন।

         

হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত কর্মচারীরা জানায়, রাত ১টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা ৬ জনকে আহত অবস্থায় ভর্তি করে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে যায় যৌথ বাহিনীর সদস্যরা।

     

প্রাথমিক চিকিৎসা নেওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ নগরীর গোলপুকুর পাড় এলাকার মাছুম (২৩), নান্দাইলের মারুফ (২০), নগরীর চরকালীবাড়ী এলাকার হিমেল (২২), একই এলাকার রিয়াজ (২০), নেত্রকোণা পূর্বধলা উপজেলার সালদীঘা এলাকার মামুন ও ময়মনসিংহের মুক্তাগাছা সৈয়দপুর গ্রামের রাসেল (৩০)।

   

এ বিষয়ে জানতে ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন আকন্দের মোবাইলফোনে কল করা হলে তিনি তা রিসিভ করেননি।

 

এ বিষয়ে জানতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিনকে ফোনকল করা হলে তিনিও কল রিসিভ করেননি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।