Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মন্দিরে মন্দিরে বিএনপি নেতা বকুলের পূজার উপহার

admin • 21 Oct 2023, 08:31 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মন্দিরে মন্দিরে বিএনপি নেতা বকুলের পূজার উপহার

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে নিজের নির্বাচনী এলাকা খুলনা-৩ আসনের বিভিন্ন মন্দিরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপহারসামগ্রী পৌঁছে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

 

খুলনা নগরীর দৌলতপুরের ঋষিপাড়া মন্দিরসহ বিভিন্ন মন্দিরে তার পক্ষে আজ শনিবার বিকেলে দৌলতপুর থানার শশীপাড়া মন্দিরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুলনা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ফ্রন্টের আহ্বায়ক ডা. প্রদীপ দেবনাথের সভাপতিত্বে ও খুলনা মহানগরীর সদস্য সচিব সত্যানন্দ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা।

 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, বিএনপি নেতা শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পী, বদরুল আনাম, শেখ সাদী, আশরাফুল আলম নান্নু, মুর্শিদ কামাল, শেখ ইমাম হোসেন, দীপক কুমার, ব্রজেন ঢালী, সুজানা জলি প্রমুখ।

প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের পক্ষে বিভিন্ন উপহার সামগ্রী স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের হাতে তুলে দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।