Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

পাওনা টাকা চাইতে গিয়ে মন্দিরের সভাপতি লাঞ্ছিত

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
পাওনা টাকা চাইতে গিয়ে মন্দিরের সভাপতি লাঞ্ছিত

কুষ্টিয়ার কুমারখালীর চাপরা ইউনিয়ন এর ভাঁড়রা সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি মদন কুমার মন্ডল মন্দিরের গচ্ছিত টাকা চাইতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন। মঙ্গলবার সকালে ভাঁড়রা ব্রীজের পাশে চায়ের দোকানের সামনে থেকে একই এলাকার গণেশ সংঘবদ্ধভাবে এসে এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী মন্দিরের সভাপতি মদন কুমার জানান, কুষ্টিয়া -৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ মন্দির সংস্কারের জন্য তাকে ১০ হাজার টাকা দিলে তিনি সেই টাকা একই এলাকার মৃত নব কুমার অধিকারীর ছেলে গনেশ অধিকারীর নিকট গচ্ছিত রাখেন।

 

পরবর্তীতে তিনি গণেশের নিকট থেকে ১ হাজার টাকা নিয়ে মন্দিরের কাজ করেন এবং বাঁকী টাকা কাজের সময় নেওয়ার কথা বলেন। কয়েকদিন আগে মন্দিরের চলমান কাজের জন্য তিনি গণেশের নিকট বাঁকী টাকা চাইতে গেলে সে টাকা না দিয়ে বিভিন্ন টালবাহানা করতে থাকে।

 

এবং মঙ্গলবার সকালে ভাঁড়রা ব্রীজের পাশে শিপলু চায়ের দোকানের সামনে থেকে গণেশ, নুর মহম্মদ, জিন্নাহ, জাহাঙ্গীর, মকবুল হোসেনসহ ৭/৮ জন সংঘবদ্ধভাবে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করে চলে যায়। এ ঘটনায় তিনি কুমারখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।

 

কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, অভিযোগ পেয়েছি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।