Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

মনিপুর স্কুলের সাড়ে তিনশ শিক্ষার্থীকে ফেল করানোর অভিযোগ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মনিপুর স্কুলের সাড়ে তিনশ শিক্ষার্থীকে ফেল করানোর অভিযোগ

এবার এসএসসি পরীক্ষায় মনিপুর উচ্চবিদ্যালয়ের ৩৬০ জন শিক্ষার্থী ফেল করেছে। শিক্ষার্থীদের অভিযোগ পরীক্ষা কেন্দ্রে শিক্ষকদের খারাপ ব্যবহার এবং ব্যবহারিকে ফেল করানোয় এ অবস্থা।

এ বিষয়ে শিক্ষাবোর্ডে অভিযোগ দেওয়া হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্র কর্তৃপক্ষ।

চলতি বছর মনিপুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৩,৮৮০ জন। এর মধ্যে ৩২৬ জন শিক্ষার্থী ফেল করেছে। অন্যান্য বছরের থেকে এই স্কুলের জিপিএ-৫ এর সংখ্যাও কমেছে।

মনিপুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক অর্জুন কুমার পাল জানান, এ বিষয়ে শিক্ষার্থীরা অভিযোগ করেছে যে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে পরীক্ষা চলাকালীন শিক্ষকরা কেন্দ্রে শিক্ষার্থীদের সাথে অসহযোগিতামূলক আচরণ করে। ব্যবহারিক পরীক্ষায়ও অনেককে ফেল করিয়ে দেওয়া হয়।

তবে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের প্রধান শিক্ষক জিনাত ফারহানা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন, বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এর সাথে যারা জড়িত তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে তাদের ফলাফল ১০ আগস্ট দেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।