Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মধ্যরাতে বৃষ্টিতে ভিজল মৌলভীবাজার

admin • 19 Apr 2023, 04:13 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মধ্যরাতে বৃষ্টিতে ভিজল মৌলভীবাজার

মৌলভীবাজারে টানা ১৫ দিনের তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে বৃষ্টি শুরু হয়।

 

বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও ঝড় হয়েছে। এতে কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে।

 

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী মো. আনিসুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, সিলেটে বৃষ্টির পর আমরা আগে থেকেই বৃষ্টির আভাস দিয়েছিলাম। গত কয়েকদিন ৩৮ থেকে ৩৯ ডিগ্রি তাপমাত্রা ছিল। বৃষ্টি হলে তা কমে আসবে।

 

প্রসঙ্গত, সোমবার সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল দেশের তিন বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। বিভাগগুলো হলো- বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। এর মধ্যে সিলেটের কিছু এলাকায় বৃষ্টি হয়। এর একদিন পর মৌলভীবাজারে বৃষ্টি হলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।