Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে দুর্বৃত্তদের গুলি

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে দুর্বৃত্তদের গুলি

নাটোরের বাগাতিপাড়ায় বিএনপি নেতা রশিদ চৌধুরীর বাড়িতে হামলা ও এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার জয়ন্তপুর এলাকায় এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ।

 

রশিদ চৌধুরী দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। তবে এই ঘটনায় কেউ গুলিবিদ্ধ বা হতাহত হয়নি।

 

এ বিষয়ে রশিদ চৌধুরী জানান, রাত সোয়া ১টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা বেশ কয়েক রাউন্ড গুলি করে দ্রুত চলে যায়। এ সময় বাসার লোকজন ঘুমন্ত থাকায় কারা এই ঘটনা ঘটিয়েছে তিনি নিশ্চিত করতে পারেননি।

 

বাগাতিপাড়া মডেল থানার ওসি আমিনুল হক বলেন, গতরাত সোয়া ১টার দিকে দুর্বৃত্তরা তার বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৭ রাউন্ড গুলির খোসা ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। ঘটনার সাথে কারা জড়িত, তা বের করতে তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।