Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

মধ্যরাতে উত্তাল ইবি ক্যাম্পাস

admin • 15 Jul 2024, 08:20 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মধ্যরাতে উত্তাল ইবি ক্যাম্পাস

মধ্যরাতে কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর উক্তি ঘিরে বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।

 

রোববার (১৪ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে বিভিন্ন হল থেকে ক্যাম্পাসের জিয়া মোড় এলাকায় সমবেত হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে বিক্ষোভ শুরু করে তারা। বিক্ষোভ মিছিলে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

 

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে শিক্ষার্থীরা। সমাবেশে তারা বলেন, আমরা ন্যায্য অধিকারের জন্য আন্দোলনে নেমেছি, আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়ে যাচ্ছি। কিন্তু প্রধানমন্ত্রী আমাদেরকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা আমরা প্রত্যাশা করি না।

 

সাধারণ শিক্ষার্থীরা এই মন্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। আমরা অতি শিগগিরই এই মন্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আর আমাদের এক দফা কোটা সংস্কারের দাবি মেনে নিয়ে বৈষম্য থেকে আমাদের মুক্তি দেবেন সেই প্রত্যাশা করি।

 

প্রসঙ্গত, রোববার (১৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিরা কোটা পাবে? তা তো আমরা দিতে পারি না।' প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েই রাতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।