ফরিদপুরের মধুখালী উপজেলার মধুখালী ক্লাস্টারের আয়োজনে মতবিনিময় সভা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ইউনিফর্ম ও শিক্ষা উপকরণ বিতরণ হয়।
বৃহস্পতিবার ( ০১ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা ও ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৬ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও কেডস (স্কুল ইউনিফর্ম) ২৭ জন পিতৃহীন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ(খাতা ও কলম) বিতরণ করা হয়েছে।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার অধীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম । এসময় ২৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিশু শিক্ষার্থীদের ভবিষ্যত সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য নিয়মিত সন্তানকে স্কুলে প্রেরণ ও শ্রেণিপাঠে অংশগ্রহণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বাল্য বিবাহ, শিশু নির্যাতন, শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা ইত্যাদি বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সাথে উপজেলা শিক্ষা অফিসার মতবিনিময় করেন।





