Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

মতিঝিলে ছিনতাইকারীর হামলায় ব্যাংক কর্মকর্তা আহত

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
মতিঝিলে ছিনতাইকারীর হামলায় ব্যাংক কর্মকর্তা আহত

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের সামনে ছিনতাইকারীর হামলায় কাকলি আক্তার (২২) নামে এক ব্যাংক কর্মকর্তা আহত হয়েছেন। ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাকে আঘাত করা হয়। কাকলি জনতা ব্যাংকের গেন্ডারিয়া শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছেন।

 

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে মতিঝিল মেট্রো স্টেশনের সামনে রিকশায় যাওয়ার পথে তিন-চার জন ওই ব্যাংক কর্মকর্তার পথরোধ করে। ছিনতাইকারীরা তাকে আঘাত করে এবং তার কাছে থাকা ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়।

 

পরে রাত সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

 

ওই নারীর স্বামী ইউসুফ জানান, তার স্ত্রী রাতে অফিস শেষে বাসায় ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন।

 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, “মতিঝিলে এক নারী ব্যাংক কর্মকর্তাকে আঘাত করে ১৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।