Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

ভ্রাম্যমাণ আদালত জেরা করায় মোটরসাইকেলে আগুন দিলেন যুবক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ভ্রাম্যমাণ আদালত জেরা করায় মোটরসাইকেলে আগুন দিলেন যুবক

মৌলভীবাজারের শহরতলীর জগন্নাথপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জেরা করায় ক্ষোভে নিজের মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেন মামুন আহমদ নামের এক যুবক।‌

 

রোববার (৭ মে) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এই ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল চালক মামুন আহমদ নিজের মোটরসাইকেলে আগুন দেওয়ার দৃশ্য ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন।

 

মামুন আহমদ বলেন, গতকাল আমি মোটরসাইকেলের কাজের জন্য ওয়ার্কশপে নিয়ে যাই। কিছু কাজ করার পর রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি চলে আসি। আজ দুপুরে বাড়ি থেকে পাম্পে এসে মোটরসাইকেলের তেল কিনে আবার ওয়ার্কশপে যাওয়ার পথে ভ্রাম্যমাণ আদালত আমাকে আটক করে।

তখন আমি জানায় যে আমার মোটরসাইকেলের কাগজসহ সকল কিছু আছে এবং সেগুলো ওয়ার্কশপে রাখা আছে। এ সময় তারা আমাকে সাদা কাগজে স্বাক্ষর করতে বলেন। আমি সাদা কাগজে স্বাক্ষর করিনি। পরে তারা আমার নাম-ঠিকানা লিখে স্বাক্ষর করার জন্য বলে। আমি তাতেও স্বাক্ষর করিনি। এক পর্যায়ে স্বাক্ষর করার জন্য তারা আমাকে জোর করে। এতে ক্ষোভে আমি আমার মোটরসাইকেলে আগুন লাগিয়ে দিই।

 

এ বিষয়ে জানতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

 

মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী বলেন, শ্রীমঙ্গল সড়কে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। এক মোটরসাইকেল চালককে জেরা করায় সে নিজের বাইকে নিজেই আগুন ধরিয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।