Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

ভ্রাম্যমাণ আদালতে গিয়ে পুলিশ সদস্যের রাইফেল পড়ল যমুনায়!

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ভ্রাম্যমাণ আদালতে গিয়ে পুলিশ সদস্যের রাইফেল পড়ল যমুনায়!

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কাশি দয়ারামপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতে গিয়ে যমুনা নদীতে রাইফেল হারিয়ে ফেলেছেন পুলিশের এক সদস্য। রাইফেলটি উদ্ধারে আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের একটি ডুবুরিদল অভিযান চালাচ্ছে।

 

সোমবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪ টার দিকে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন জানান, দুপুরের দিকে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যমুনা নদীতে মোবাইল কোর্টে অবৈধ ড্রেজার জব্দ করেন। এসময় এক পুলিশ সদস্যের রাইফেল নদীতে পড়ে যায়।

 

এ বিষয়ে আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. মুজিবর রহমান জানান, দুপুরের দিকে পুলিশের রাইফেল উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল কাজ শুরু করেছে। দলের তিনজন ডুবুরি, দুইজন ফায়ার ফাইটার ও একজন টিম লিডার রয়েছেন।

 

এ বিষয়ে জানতে সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকার ও দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্যার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও কল রিসিভ না কারায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।