Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারীর

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারীর

জামালপুরের বকশীগঞ্জে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে হুনুফা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৪ মে) দুপুরে বাট্টাজোড় ইউনিয়নের সকাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত হুনুফা বেগম বাট্টাজোড় পলাশতলা গ্রামের আব্দুল মুন্নাফের স্ত্রী।

 

স্থানীয়রা জানান, হুনুফা বেগম ভ্যানে করে পাশের কর্ণঝোড়া এলাকায় তার এক আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন। বাট্টাজোড় সকাল বাজার এলাকায় ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মারাত্মক আহত হন হনুফা। পরে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল তালুকদার ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা বলেন, থানার অফিসারকে তদন্ত করতে ঘটনাস্থলে পাঠিয়েছি। সে ফিরে এলে বিস্তারিত জানতে পারব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।