Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভোলায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিএনপির মতবিনিময়

admin • 30 Sep 2024, 08:26 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভোলায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিএনপির মতবিনিময়

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় বিএনপি নেতারা। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকালে শিবপুর রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি একে এম নূর হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম মিলন, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক রাসেল মাহমুদ ডা.উমেশ চন্দ্র দাশ প্রমুখ।

মতবিনিময় সভায় ভোলা সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ বলেন, বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় কোনো প্রকার অপ্রীতিকর কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার চক্রান্ত যাতে কেউ করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।

তিনি আরও বলেন, এবারের পূজা হবে সার্বজনীন। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হিন্দু ভাইয়েরা সুন্দর ও সুষ্ঠুভাবে দুর্গোৎসব পালন করতে পারে, সে ব্যাপারে জেলা বিএনপির সকল সদস্য ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবেন। বাংলাদেশর সাম্প্রদায়িক সম্প্রতি ও সৌহার্দ্য অন্তত সুদৃঢ় উল্লেখ করে সবাইকে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার আহবান জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।