Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভোলায় বাসের ধাক্কায় কলেজছাত্রীসহ নিহত ৩

admin • 17 Mar 2023, 04:16 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ভোলায় বাসের ধাক্কায় কলেজছাত্রীসহ নিহত ৩

ভোলায় বাসের ধাক্কায় কলেজছাত্রীসহ তিনজন নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগরের চার নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের জয়নগর গ্রামের কয়ছর মাতাব্বরের মেয়ে কলেজ ছাত্রী রিমা আক্তার (১৭), একই বাড়ির জাহাঙ্গীরের মেয়ে শিখা (১৭) ও ওই গ্রামের মো. আবুল কালাম (৫৫) । আবুল কালাম নামে একজন ইজিবাইক চালাচ্ছিলেন।

 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির বলেন, চরফ্যাশন থেকে ভোলাগামী একটি বাস খায়েরহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

 

ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাসচালককে আটক করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।