Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ জেলার খবর

ভোলায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ভোলায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

ভোলায় কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কের বক্সখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (তদন্ত) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা সিএনজির যাত্রী ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (তদন্ত) জাকির হোসেন বলেন, বোরহানউদ্দিন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ভোলার দিকে আসছিল। এ সময় বিপরীত থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ সময় আহত হন আরও দুইজন। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।