Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

ভোট চুরির সূচনা করেছিলেন জিয়াউর রহমান: হানিফ

admin • 04 Oct 2023, 06:49 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভোট চুরির সূচনা করেছিলেন জিয়াউর রহমান: হানিফ

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, ‘আওয়ামী লীগ কখনো ভোট চুরি করে না। ভোট চুরির সূচনা করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। ’

আজ বুধবার শহরের পিটিআই রোডের বাসভবনে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। অপর এক প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপির এত লাফালাফি করে লাভ নেই।

তাদের শীর্ষ দুই নেতা সন্ত্রাস, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত। এ জন্য তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে বিএনপি আগামী ২০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। ’ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ উন্নয়নের ধারা অব্যাহত আছে। ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধিশালী ও আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করার প্রতিফলন থাকবে আগামী জাতীয় নির্বাচনের ইশতেহারে। ’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ স্বাধীন দেশ, কারও সঙ্গে বিবাদ নেই। তাই আপস করারও দরকার নেই। জাতীয় নির্বাচন যথাসময়ে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। ’

এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, খন্দকার ইকবাল মাহমুদ, রাশেদুল ইসলাম বিপ্লবসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, ‘আওয়ামী লীগ কখনো ভোট চুরি করে না। ভোট চুরির সূচনা করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। ’

আজ বুধবার শহরের পিটিআই রোডের বাসভবনে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। অপর এক প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপির এত লাফালাফি করে লাভ নেই।

তাদের শীর্ষ দুই নেতা সন্ত্রাস, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত। এ জন্য তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে বিএনপি আগামী ২০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। ’

জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ উন্নয়নের ধারা অব্যাহত আছে। ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধিশালী ও আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করার প্রতিফলন থাকবে আগামী জাতীয় নির্বাচনের ইশতেহারে। ’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ স্বাধীন দেশ, কারও সঙ্গে বিবাদ নেই। তাই আপস করারও দরকার নেই। জাতীয় নির্বাচন যথাসময়ে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। ’

এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, খন্দকার ইকবাল মাহমুদ, রাশেদুল ইসলাম বিপ্লবসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।