Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভোট কেন্দ্রের পাশ থেকে ৯৪ হাজার টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক

admin • 08 May 2024, 05:18 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভোট কেন্দ্রের পাশ থেকে ৯৪ হাজার টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক

সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা পরিষদ নির্বাচনে তামাই পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে নগদ ৯৪ হাজার টাকাসহ এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৮ মে) ১২টার দিকে ভোট কেন্দ্রের পাশ থেকে ভাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জের গোয়েন্দা পুলিশের ওসি জুলহাস উদ্দিন জানান, বেলকুচির উপজেলা পরিষদের নির্বাচনে তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ করছেন এই ইউপি চেয়ারম্যান। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল এসে তাকে টাকাসহ হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৯৪ হাজার টাকা জব্দ করা হয়।

এ ব্যাপারে ওই এলাকার দায়িত্বে থাকা কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার আদনান মোস্তাফিজ জানান, তিনি টাকা দিয়ে ভোটকেন্দ্র এলাকায় ভোট কেনার চেষ্টা করছিলেন এমন অভিযোগে নগদ টাকাসহ হাতেনাতে আটক করা হয়েছে। তিনি কোন প্রার্থীর হয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন এটা প্রাথমিকভাবে জানা যায়নি। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, সারাদেশের ন্যায় সিরাজগঞ্জ সদর, বেলকুচি ও কাজিপুর ৩টি উপজেলায় প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।