Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভোটার তথ্য হালনাগাদ করতে এসে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

admin • 07 Apr 2025, 11:39 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভোটার তথ্য হালনাগাদ করতে এসে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ভোটার তথ্য হালনাগাদ করতে এসে মাদক মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার হয়েছেন।

 

 সোমবার (৭ এপ্রিল)  দুপুরে উপজেলার ছতরপুর উচ্চ বিদ্যালয়ের ভোটার তথ্য হালনাগাদ কেন্দ্র থেকে বের হওয়ার পর রাস্তা থেকে তাঁকে আটক করেন বিজয়নগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসান।

 

আরো পড়ুন : ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারে আইজিপির নির্দেশ

 

গ্রেপ্তার করা পলাতক আসামি হলেন মো. শরিফ মিয়া (৩২)। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। 

 

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী জানান, উপজেলার ছতরপুর থেকে একজন মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আগামীকাল আদালত পাঠানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।