Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় ২ তদন্ত কমিটি গঠন

admin • 23 Oct 2023, 08:00 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভৈরবে ট্রেন দুর্ঘটনায় ২ তদন্ত কমিটি গঠন

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ঘটনায় বিভাগীয়ভাবে দুইটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশের রেলওয়ে। সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান।

 

তিনি জানান, ভৈরবে ট্রেন দুর্ঘটনায় রেলওয়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ আলাদাভাবে তদন্ত কমিটি গঠন করেছে। ঢাকা বিভাগীয় তদন্ত কমিটির সদস্যরা হলেন— ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা, বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লোকমেটিভ, বিভাগীয় প্রকৌশলী-১ এবং বিভাগীয় সিগনাল ও টেলিকমিউনিকেশন প্রকৌশলী।

 

অন্যদিকে, চট্টগ্রাম বিভাগীয় তদন্ত কমিটিতে আছেন— রেলওয়ের সিওপিস মো. শহিদুল ইসলাম, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন, চিফ ইঞ্জিনিয়ার, আরমান হোসেন, সিএসপি তুষার ও চিফ মেডিকেল অফিসার আহাদ আলী সরকার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।