Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভৈরবে ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে ছিটকে পড়ে নারীসহ নিহত ২

admin • 08 Sep 2024, 09:14 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভৈরবে ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে ছিটকে পড়ে নারীসহ নিহত ২

কিশোরগঞ্জের ভৈরবে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে ছিটকে নিচে পড়ে অজ্ঞাত পরিচয়ের নারীসহ দুজন নিহত হয়েছে।

 

রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নারীর বয়স আনুমানিক ২৫ এবং পুরুষের বয়স আনুমানিক ৩৫।

 

স্থানীয় সুত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে ওই নারী ও পুরুষ মুক্তিযোদ্ধা চত্বর এলাকার ২৯নং রেল ব্রিজ হেঁটে পার হতে থাকে। এই সময় বিপরীত দিক থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দিলে তারা ব্রিজের নিচে পড়ে মারাত্মকভাবে আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক প্রথমে নারীকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা সেবা দেয়ার একঘণ্টা পর পুরুষও মারা যান।

 

ফায়ার সার্ভিস ইনচার্জ রাকিব উদ্দিন ভূঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত পরিচয়ের এক নারী ও পুরুষকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানকার চিকিৎসক নারীকে মৃত ঘোষণা করেন। পরে ১ ঘণ্টা পর পুরুষটি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।