Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ভেনেজুয়েলায় ভূমিধ্বসে ১৫ শ্রমিকের প্রাণহানি

admin • 22 Feb 2024, 08:04 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভেনেজুয়েলায় ভূমিধ্বসে ১৫ শ্রমিকের প্রাণহানি

লাতিন দেশ ভেনেজুয়েলায় ভূমিধ্বসে অন্তত ১৫ জন মৃত্যু হয়েছে। দেশটির প্রশাসন জানিয়েছে, গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলের একটি অবৈধ স্বর্ণের খনিতে ঘটে এই দুর্ঘটনা। নিহতদের সবাই ওই খনিতে কর্মরত শ্রমিক।

এ ঘটনায় এখন পর্যন্ত আহত আরও ১১ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবি, এখনও অনেক শ্রমিক আটকা মাটির নিচে। তাদের উদ্ধারে এরইমধ্যে পাঠানো হয়েছে দু’টি হেলিকপ্টার।

দেশটির বিভিন্ন অবৈধ খনিতে কাজ করে হাজার হাজার শ্রমিক। এসব খনিতে শ্রমিকদের জন্য নেই পর্যাপ্ত নিরাপত্তা। তাই প্রায়ই খবর পাওয়া যায় এমন দুর্ঘটনার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।