Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

ভূরুঙ্গামারী সীমান্তে সড়ক নির্মাণে বিএসএফের বাধা

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
ভূরুঙ্গামারী সীমান্তে সড়ক নির্মাণে বিএসএফের বাধা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে পাকা সড়ক নির্মাণের সময় বাধা দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার রাত ১২টার দিকে এ বাধা দেওয়ার ঘটনা ঘটে। পরে বিজিবিকে ডেকে সড়ক নির্মাণ করতে নিষেধ করে বিএসএফ।

স্থানীয়রা জানান, ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাঠগীর সীমান্ত এলাকায় আজিজ ডাক্তারের বাড়ি থেকে মৃত কাশেম মেম্বারের বাড়ি পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। এর মধ্যে সীমান্ত লাগোয়া কিছুদূর রাস্তা খোঁড়াখুঁড়ির সময় বাধা প্রদান করে বিএসএফ।

স্থানীয় ইউপি সদস্য কোরবান আলী বাবু জানান, রোববার রাতে সড়কটিতে ভেকু দিয়ে খোঁড়াখুঁড়ির কাজ করেছিল ঠিকাদারের লোকজন। এ সময় সীমান্তবর্তী এলাকা কাঠগীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে মাটি খোঁড়ার কাজ শুরু করলে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটা থানার বড় গাড়লঝড়া এলাকার শালমারা দিগলটারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা এসে বাধা প্রদান করেন। পরে বিজিবিকে সড়ক নির্মাণ বন্ধ রাখতে বলে বিএসএফ।

এ নিয়ে সোমবার দুপুর ১২টার দিকে কাঠগীর সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক হয়। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে তা জানা যায়নি।

এলজিইডির পাকা সড়ক নির্মাণ কাজের ঠিকাদার শাহিন সিকদার জানান, চলতি অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের দুই কোটি ৬১ লাখ টাকা বরাদ্দে আড়াই কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ চলছে। এ অবস্থায় স্কুলের কাছাকাছি সীমান্তের আড়াইশ মিটার সড়ক নির্মাণে বিএসএফ বাধা প্রদান করেছে। বাকি কাজ চলমান রয়েছে। বিএসএফ-বিজিবির মধ্যে আলোচনা হলে বাকি আড়াইশ মিটারের কাজও করা হবে। তবে এ নিয়ে কোনো উত্তেজনা নেই।

কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের মিডিয়া সেল থেকে সাংবাদিকদের জানানো হয়, এ বিষয়ে তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই। থাকলে পরবর্তীতে জানানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।