Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

ভূরুঙ্গামারীতে মাদ্রাসা সুপার সাইদুর রহমানকে সাময়িক বরখাস্ত

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
ভূরুঙ্গামারীতে মাদ্রাসা সুপার সাইদুর রহমানকে সাময়িক বরখাস্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফৌজদারি অপরাধের দায়ে গ্রেফতার হয়ে কারাগারে কারাগারে থাকা কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সুপার সাইদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস স্বাক্ষরিত এক পত্রে ওই মাদ্রাসা সুপারকে বরখাস্ত করা হয়।

 

পত্রে উল্লেখ করা হয়, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ জনাব মোঃ সফিয়ার রহমান, অফিস সহকারী, কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসা, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম কর্তৃক বিজ্ঞ জজ আদালতে দায়েরকৃত এফআইআর নং ৪/২৫ মামলায় গ্রেফতার হন সুপার মাদ্রাসা সুপার সাইদুর রহমান।

 

ফৌজদারি অপরাধের দায়ে কারাগারে সোপর্দ হওয়ার কারণে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রশাসন ও সংস্থাপন শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকার স্মারক নং ৫৭.০০.০০০০.০৪০.৩৩.০০৩.২২.১২১৩ তারিখ ২০ আগস্ট ২০২৪ ক্ষমতাবলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

 

সাময়িক বরখাস্তকালীন সময়ে জনাব মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক, কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসা, ভুরুঙ্গামারী, কুড়িগ্রামকে ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট এর দায়িত্ব প্রদান করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। আইডি ৩০৮

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।