Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
জেলার খবর

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযানে আওয়ামীলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১০ মে) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।  শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, তিলাই ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম মোস্তফা (৫২), বলদিয়া ৭ নং ওয়ার্ড যুবলীগ উপ কমিটির সভাপতি ইব্রাহিম (৪০), উপজেলা যুবলীগ নেতা ও ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ইউপি সদস্য রফিকুল ইসলাম (৪৫)। পুলিশ জানায়, নাশকতামূলক কর্মকাণ্ড রোধে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

 

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা সংশ্লিষ্ট একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। শনিবার তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।