'নারীর সক্ষতা বৃদ্ধি, আনবে সমতা সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে ধারণ করে কুষ্টিয়ার কুমারখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে ভূমিহীন সমিতি ও নিজেরা করি সংগঠন।
শুক্রবার (৮ মার্চ) দিবসটি উপলক্ষ্যে কুমারখালী ভূমিহীন সমিতি ও নিজেরা করি সংগঠন উদ্যোগে র্যালি ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্যামিলি কেয়ার ডায়াগণিস্টক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এ্যাসোসিয়শন কুমারখালী শাখার সভাপতি সুজয় চাকী ।
ভূমিহীন নেত্রী গোলাপি খাতুনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন,নিজেরা করি অঞ্চল সমন্বয়ক তাছলিমা আক্তার,ভুমিহীন সংগঠনের নেতা - নেত্রী সাহিদা বেগম,খুরশিদা বেগম,আবদুল্লাহ ও রবজেল হোসেন প্রমুখ সহ আরো অনেকে।





