Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয় এক্সক্লসিভ

ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকা

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৫টার দিকে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারত-বাংলাদেশ সীমান্ত অঞ্চলে।

 

বাংলাদেশের কুমিল্লা শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর ও ভারতের আগরতলা শহর থেকে ২৬ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটির কেন্দ্র নির্ণয় করা হয়েছে। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে এ কম্পনের উৎস ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।

 

ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক মানুষ নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। কেউ কেউ আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বাইরে চলে যান এবং একে অপরকে সতর্ক থাকার পরামর্শ দেন।

 

তবে সরকারি পর্যায় থেকে জানানো হয়েছে, এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা বড় ধরনের ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবুও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।