Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

ভুরুঙ্গামারীতে দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ভুরুঙ্গামারীতে দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিলখুড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল (৪২) ও তিলাই ইউনিয়ন যুবলীগের ৭নং ওয়ার্ড সভাপতি শাহজাহান আলী (৪০)।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তাদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

 

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে শালঝোড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে দেলোয়ার হোসেন দুলালকে এবং ধামেরহাট বাজার থেকে শাহজাহান আলীকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি আরও জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রেক্ষিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।