Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

ভুয়া এনজিও খুলে কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ১

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ভুয়া এনজিও খুলে কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ১

সিরাজগঞ্জের বেলকুচিতে ‘পল্লী ফাউন্ডেশন’ নামে ভুয়া এনজিও খুলে কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রধান আসামি শাহিদ শেখ ওরফে নরুল হুদাকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ ও র‌্যাব-১০ এর যৌথ আভিযানিক দল।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের আলফাডাঙ্গা থানাধীন কুচিয়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে শাহিদ শেখকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।

 

বৃহস্প‌তিবার (১৪ ন‌ভেম্বর) বিকে‌লে র‌্যাব-১২’র লে. কমান্ডার বিএন কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

 

র‌্যাব সূত্রে জানা যায়, শাহিদ শেখসহ কয়েকজন মিলে বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে ‘পল্লী ফাউন্ডেশন’ নামে ভুয়া এনজিও কার্যক্রম চালাচ্ছিলেন। তারা এলাকার নিরীহ মানুষদের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন।

   

বিভিন্ন সময় শাহ আলম প্রামাণিক, হাফিজুল ইসলাম, ফরিদুল ইসলামসহ অনেকের কাছ থেকে তারা বিপুল পরিমাণ অর্থ আদায় করেন। অভিযোগ অনুযায়ী, তারা প্রতারণার মাধ্যমে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেন।

   

গ্রেফতারকৃত শাহিদ শেখকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জের বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানানো হয়। ভুক্তভোগীরা এই প্রতারণার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।