Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভুট্টাক্ষেতে মিলল অজ্ঞাত যুবকের মস্তকবিহীন মরদেহ

admin • 19 Jan 2024, 06:58 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভুট্টাক্ষেতে মিলল অজ্ঞাত যুবকের মস্তকবিহীন মরদেহ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের(২৫) মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(১৯ জানুয়ারী) দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জ গ্রামের ভুট্টাক্ষেত থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামে ভুট্টা খেতে ঘাস তুলতে এসে এক নারী মস্তকবিহীন লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে সংবাদ দেন। পরে স্থানীয় হাতীবান্ধা থানা পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে।

 

অজ্ঞাত পরিচয় যুবকের পরনে ফুলহাতা সাদা ডোরা শার্ট, ফুলপ্যান্ট এবং দুই পায়ে দুই ফিতার স্যান্ডেল ছিল।

 

স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে সে অটো বা সিএনজি চালক। তার অটোরিকশা ছিনতাই করে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ভুট্টা খেতে মস্তক বিহীন মরদেহটি ফেলে যায়।

 

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, লাশটি এলাকার নয়। তবে কে বা কাহারা এই হত্যাকাণ্ড টি ঘটিয়ে ভুট্টা খেতে লাশ ফেলে রেখেছে সেটা এই মুহুর্তে বলা সম্ভব নয়।

 

হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমি জানতে পারলাম উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ভুট্টা ক্ষেতে একটি মস্তক বিহীন লাশ পড়ে আছে। পরে সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, তার পরিচয় জানা গেলে পুরো বিষয় উদঘাটন করা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।