Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ভিসি হিসেবে পর নয়, ঘরের মানুষ চায় ইবি শিক্ষার্থীরা

admin • 24 Aug 2024, 10:10 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভিসি হিসেবে পর নয়, ঘরের মানুষ চায় ইবি শিক্ষার্থীরা

বাহিরের ক্যাম্পাস নয় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)’র ভেতর থেকে কোন শিক্ষককে পরবর্তী উপাচার্য নিয়োগ করা হোক এমন দাবিতে আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এর-আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নাকিব মোহাম্মদ নসরুল্লাহ কে ইবির উপাচার্য হিসেবে নিয়োগের গুঞ্জন উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

এরই প্রতিবাদে শনিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে এই আন্দোলন করেন তারা।

 

এসময় শিক্ষার্থীদের ‘আমার ক্যাম্পাস, আমার ভিসি’,‘বহিরাগত কাউকে ভিসি চাই না’,‘বসন্তের কোকিল’রা সাবধান’,‘খুনি হাসিনার সুবিধাভোগী কাউকে ভিসি চাই না ইত্যাদি ব্যানারে উপস্থিত হতে দেখা যায়।

 

এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা আন্দোলন করে রক্তের বিনিময়ে দেশকে নতুন করে স্বাধীন করেছি। এখন এই স্বাধীন দেশে স্বৈরাচারী শেখ হাসিনার কোনো এজেন্টকে উপাচার্য হিসেবে চাই না। স্বাধীন দেশে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেয়া হবে না।

 

তারা আরও বলেন, এমন কাউকে ভিসি হিসেবে চাই, যিনি আন্দোলনে আমাদের সমর্থন দিয়েছে। ক্যাম্পাসের বাইরের কেউ এসে আমাদের এখানে উড়ে এসে জুড়ে বসলে আমরা সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবো। তাই আমাদের দাবি আমাদের ক্যাম্পাসে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক উপাচার্য হিসেবে এসে আমাদের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করবে।

 

উল্লেখ্য, সরকার পতনের পর পর দেশের বেশীরভাগ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও পদত্যাগ করেন। ফলে নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নাকিব মোহাম্মদ নসরুল্লাহ কে ভিসি হিসেবে নিয়োগের গুঞ্জন শুনা যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।