Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

ভিসা নীতি দুই দেশের সরকারের বিষয় : ইসি আহসান হাবিব

admin • 24 Sep 2023, 07:14 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভিসা নীতি দুই দেশের সরকারের বিষয় : ইসি আহসান হাবিব

নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেছেন, নির্বাচন কমিশনের সাংবিধানিকভাবে যে দায়িত্ব রয়েছে সে কাজ করবে। ভিসা নীতি দুই দেশের সরকারের বিষয়। রোববার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে অবাধ, গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ তৈরির জন্য মার্কিন ভিসা নীতি ঘোষণা করা হয়েছে। আপনারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কী মনে করছেন, এই ভিসা নীতি বাংলাদেশের নির্বাচনের পক্ষে-বিপক্ষে কী প্রতিক্রিয়া হতে পারে, এমন প্রশ্নের জবাবে মো. আহসান হাবিব খান বলেন, এটি যে দেশ সে দেশের নীতি এবং যে দেশের জন্য এটি করা হচ্ছে সেই দেশের সরকারের আলোচ্য বিষয়।

 

সাংবিধানিকভাবে আমাদের যে দায়িত্ব আছে, সে কাজ আমরা করে যাব। আপনারা দেখবেন আমরা সঠিকভাবে কাজ করছি কি না। আমাদের পক্ষের যে কাজগুলো আছে সেগুলো শতভাগ করতে পারছি কি না সেগুলো আপনারা দেখবেন।

 

ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটগ্রহণ হতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।