Friday, 6 November 2026
শিরোনাম
মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব
জাতীয়

ভিকারু‌ন্নিসার সা‌বেক অধ‌্যক্ষের দুর্নীতি অনুসন্ধা‌নে দুদক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ভিকারু‌ন্নিসার সা‌বেক অধ‌্যক্ষের দুর্নীতি অনুসন্ধা‌নে দুদক

বিধি ব‌হির্ভূতভা‌বে নি‌য়োগ ও উন্নয়‌নের না‌মে কো‌টি টাকা আত্মসাতসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ভিকারু‌ন্নিসা নূন স্কুল অ‌্যান্ড ক‌লে‌জের সা‌বেক অধ‌্যক্ষ কামরুন নাহা‌রের বিরু‌দ্ধে অনুসন্ধা‌নে নে‌মে‌ছে দুর্নী‌তি দমন ক‌মিশন (দুদক)।

 

কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়ার পর নিয়োগ দেওয়া হয়েছে অনুসন্ধান কর্মকর্তাও। সংস্থা‌টির উপপ‌রিচালক ফের‌দৌসী আক্তার‌কে অনুসন্ধান কর্মকর্তা হি‌সে‌বে নি‌য়োগ করা হ‌য়ে‌ছে। বুধবার দুদ‌কের এক‌টি ঊর্ধ্বতন সূত্র এসব তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছে।

 

শুধু তাই নয় অভিযোগ অনুসন্ধানে গত ১২ আগস্ট কামরুন নাহার‌কে জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে ভিকারুন্নিসার বর্তমান অ‌ধ‌্যক্ষের কা‌ছে বি‌ভিন্ন বিষ‌য়ে চি‌ঠি দেওয়া হ‌য়ে‌ছে।

 

এ বিষ‌য়ে দুদক স‌চিব মো. মাহবুব হো‌সেন ব‌লেন, অনুসন্ধান চলমান র‌য়ে‌ছে। কর্মকর্তা নি‌র্দিষ্ট সময়ে প্রতি‌বেদন দাখিল করবেন। তারপর পরীক্ষা নিরীক্ষা শে‌ষে ক‌মিশন সিদ্ধান্ত নে‌বে।

 

দুদ‌ক সূ‌ত্রে জানা যায়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সা‌বেক অধ্যক্ষ কামরুন নাহারের বিরুদ্ধে ৫ থেকে ১০ লাখ টাকা ঘুষ গ্রহণ করে বিধিবহির্ভূতভাবে জনবল নিয়োগ, প্রতিষ্ঠানের উন্নয়নের নামে কোটি টাকা আত্মসাৎ, প্রতি মাসে ৮০ হাজার টাকা করে সম্মানী নেওয়া, বিপুল পরিমাণ আপ্যায়ন বিল, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ এবং ভর্তি পরীক্ষায় আদায় করা অতিরিক্ত ৫০ লাখ টাকা কলেজ ফান্ডে জমা না দিয়ে আত্মসাত করার অভিযোগ রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।