Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভালোবাসা দিবসে জাবিপ্রবিতে চিরকুমার সংঘের বিক্ষোভ

admin • 14 Feb 2025, 07:15 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভালোবাসা দিবসে জাবিপ্রবিতে চিরকুমার সংঘের বিক্ষোভ

সারা দেশ যখন ভালোবাসা দিবস ও বসন্তকে বরণ করে নিতে মাতোয়ারা। প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশে ব্যস্ত সারা বিশ্ব। এ সময়ে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) বিক্ষোভ-সমাবেশ করেছে চিরকুমার সংঘ।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জাবিপ্রবিশ্ববি চিরকুমার সংঘের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। 

বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস চত্বর থেকে বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

এ সময় ‘ছলনাময়ীরা নিপাত যাক, চিরকুমাররা মুক্তি পাক’ ‘একটা একটা কাপল ধর, ধইরা ধইরা আলাদা কর’; ‘আমরা সবাই ঐক্য জোট, চিরকুমারের জয় হোক’; ‘দুষ্ট নারী নিপাত যাক, চিরকুমার মুক্তি পাক’ এমন বিভিন্ন স্লোগান দেয় চিরকুমার সংঘের সদস্যরা। 

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও চিরকুমার সংঘের সজিব, সিএসসির দিপু, শিহাব প্রমুখ বক্তব্য দেন। 

চিরকুমার সংঘের সদস্যরা বলেন, সুন্দরের মোহ বা অর্থবিত্তে প্রেম নয়, প্রেম হবে আত্মিক ও স্বর্গীয়। আর বণ্টন হবে সুষ্ঠু, শাশ্বত। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।