Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভালুকায় স্কুলছাত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

admin • 14 Oct 2023, 05:07 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভালুকায় স্কুলছাত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় স্কুলছাত্রী রাকিয়া সুলতানা রিয়া হত্যা ঘটনার মূল আসামি রিপন মিয়াকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর আজ শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

রিপন মিয়া টাঙ্গাইলের সখীপুর উপজেলার মাওশা গ্রামের সৌদি প্রবাসী মানিক মিয়ার ছেলে এবং নিহত রিয়ার স্বামী। তার দেওয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করেছে পুলিশ।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। পরিবার সূত্রে জানা যায়, সখীপুর উপজেলার মাওশা গ্রামের সৌদিপ্রবাসী রিপন মিয়ার সঙ্গে এক বছর আগে রিয়ার বিয়ে হয়। প্রায় ছয় মাস আগে রিয়া তার বাবার বাড়ি চলে আসে। গত সোমবার দুপুরে স্কুলে যাওয়ার পথে মুখোশধারী এক ব্যক্তি রিয়াকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বাবা উপজেলা বাটাজোর দক্ষিণ পাড়ার কৃষক আব্দুর রশিদ বাদী হয়ে গত সোমবার রাতে ভালুকা মডেল থানায় মামলা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।