Sunday, 4 October 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ভারতে সমকামী ইনফ্লুয়েন্সারকে প্রকাশ্যে গুলি করে হত্যা

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
ভারতে সমকামী ইনফ্লুয়েন্সারকে প্রকাশ্যে গুলি করে হত্যা
ছবি সংগৃহিত

ভারতের পাঞ্জাবে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধুকে (মধুসূদন)। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় অমৃতসরে বাইকে আসা দুই অজ্ঞাতপরিচয় হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

 

হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। 

 

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সিরিভেনেলা জানান, দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালায়। ঘটনার পর ‘গোল্ডি ধিলন’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে দায় স্বীকার করে বলা হয় যে সান্ধু পাঞ্জাবকে ‘নষ্ট’ করছিলেন। এনডিটিভি জানিয়েছে, পুলিশ বর্তমানে সেই পোস্ট ও সার্বিক বিষয় তদন্ত করে দেখছে।


 

নিহত ব্যক্তির পুরো নাম মধুসূদন হলেও তিনি ফ্যাশন ও সোশ্যাল মিডিয়া জগতে ‘ম্যাড সান্ধু’ নামেই পরিচিত ছিলেন। ফ্যাশন স্টাইলিস্ট হিসেবে কর্মজীবন শুরু করা সান্ধু সামাজিক রীতিনীতি, এলজিবিটিকিউ প্লাস অধিকার ও লাইফস্টাইল নিয়ে খোলামেলা কথা বলতেন। ‘ওই ভোলে ওই’ প্রজেক্টের মাধ্যমে অভিনয়েও তার পরিচিতি ছিল। এলজিবিটিকিউ পরিচয়ের কারণে তিনি প্রায়ই অনলাইনে চরম ট্রোলিংয়ের শিকার হতেন।

 

 

তবে নিজের পরিচয় গোপন না করে সবসময় দৃঢ়ভাবে বলতেন, ‘ঈশ্বর আমাকে এভাবেই তৈরি করেছেন।’

 

 

উল্লেখ্য, ২০২৫ সালের জুনে একইভাবে খুন হন আরেক জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাঞ্চন কুমারী (কমল কৌর ভাবি)। কথিত অশ্লীল কন্টেন্ট বানানোর অভিযোগে একজন উগ্রপন্থী তাকে হত্যা করেছিল, যাকে পরবর্তীতে দুবাই থেকে এনে ভারতে গ্রেপ্তার করা হয়। সান্ধু হত্যাকাণ্ডের মাত্র কয়েক ঘণ্টা আগে শুক্রবার (২ অক্টোবর) রাতে ভারতের লুধিয়ানার মুল্লানপুরে লাদি খান নামে আরো এক ব্যক্তিকে গাড়ির ভেতরে গুলি চালিয়ে হত্যা করে অজ্ঞাতপরিচয় হামলাকারীরা। পুলিশ সেখানে পুরনো শত্রুতা ও গ্যাং-সম্পর্কিত বিবাদসহ নানা দিক খতিয়ে দেখছে।

 

সূত্র: এনডিটিভি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।