Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
আর্ন্তজাতিক

ভারতে নির্মাণাধীন সেতু ধসে নিহত ১,আটকা প্রায় অর্ধশত

• • পঠিত 18 বার
শেয়ার করুন:
ভারতে নির্মাণাধীন সেতু ধসে নিহত ১,আটকা প্রায় অর্ধশত

ভারতের বিহারে নির্মাণাধীন দেশের দীর্ঘতম সেতু ধসে একজন নিহত ও নয়জন আহত হয়েছেন। শুক্রবার (২২ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির।

 

হিন্দুস্তান টাইমস’র প্রতিবেদন অনুযায়ী প্রাথমিক ভাবে জানা গেছে, নির্মাণাধীন ওই সেতুর ৫০ নম্বর পিলার, ৫১ নম্বর পিলার ও ৫২ নম্বর পিলারের গার্ডার ভেঙে পড়েছে। যার নিচে কমপক্ষে ৪০ জন আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এনডিটিভি এ সংখ্যা বলছে ৩০।

 

প্রতিবেদনে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যখন সেতুর একাংশ ভেঙে পড়ে, তখন ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। যদিও সরকারিভাবে আপাতত সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে, দুর্ঘটনার পরই স্থানীয়দের সহায়তায় কর্তৃপক্ষ উদ্ধার কাজ শুরু করে।

 

সুপৌল জেলা প্রশাসক কৌশল কুমার ভারতীয় এক গণমাধ্যমকে জানিয়েছে, আপাতত একজনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছে কমপক্ষে নয় জন। আহতদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।