Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
আর্ন্তজাতিক

ভারতে ওষুধ তৈরির কারখানায় আগুন, নিহত ৪

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ভারতে ওষুধ তৈরির কারখানায় আগুন, নিহত ৪

ভারতের অমৃতসরে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার রাতের এ ঘটনায় চারজন মারা গেছেন। অমৃতসরের মাঝিঠা সড়কে এ ঘটনা ঘটে। কী কারণে সেখানে আগুন লাগল, তা এখনো স্পষ্ট নয়। কারখানায় অতিরিক্ত পরিমাণে রাসায়নিক দ্রব্য মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের সময় কারখানায় কাজ চলছিল। এর ফলে আগুন লাগার কারণে কয়েকজন শ্রমিক কারখানার মধ্যেই আটকে পড়েন। কয়েকজন শ্রমিককে উদ্ধার করা হলেও চারজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

সেখানে এখনো উদ্ধার তৎপরতা চলছে। ২৪ ঘণ্টায় ভারতের আরও এক শহরে অগ্নিকাণ্ডে প্রাণহানি হয়েছে।

শুক্রবার ভোরে মুম্বাইয়ের গোরেগাঁও এলাকায় একটি বহুতল ভবনে আগুন লাগে। এ ঘটনায় কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ৪০ জনেরও বেশি মানুষ। স্থানীয় সময় ভোর ৩টা ৫ মিনিটে ওই বহুতল ভবনে আগুন লাগে। সকাল ৬টায় দমকল বাহিনীর চেষ্টায় সেখানকার আগুন নিয়ন্ত্রণে আসে।

 সুত্র: ইন্ডিয়া টুডে

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।