Wednesday, 4 November 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ভারতের বিভিন্ন প্রদেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
ভারতের বিভিন্ন প্রদেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

দিল্লি, পশ্চিমবঙ্গসহ ভারতের বেশিরভাগ প্রদেশে আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। চাঁদ দেখা স্বাপেক্ষে গতকাল বুধবার দেশটির লাদাখ, জম্মু-কাশ্মির ও কেরালায় ঈদ পালন করা হয়।

আজ কলকাতার রেডরোডে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া মালদা, হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদসহ বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। এরমধ্যে রেডরোডে ঈদ উৎসবে সামিল হয়েছেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

আর ১৭ শতকে নির্মিত নয়াদিল্লির ঐতিহ্যবাহী জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন হাজার হাজার হাজার মুসল্লি। ঈদ জামাত উপলক্ষ্যে মসজিদ প্রাঙ্গণে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। একসাথে নামাজ আদায় করতে পেরে খুশি দিল্লির মুসলিমরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়েও আজ ঈদ উদযাপিত হচ্ছে। একইদিন নেপালেও ঈদ উদযাপন করছেন প্রায় ১৫ লাখ মুসলিম।

এর আগে, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশে বুধবার উদযাপিত হয় ঈদ। দেশগুলোর ঈদ উৎসবে সামিল হয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।