Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভাবির সঙ্গে দেবরের 'পরকীয়া', ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

admin • 08 Nov 2024, 11:01 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভাবির সঙ্গে দেবরের 'পরকীয়া', ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

দীর্ঘ অনুপস্থিতির সুযোগে হাসানের ছোট ভাই হারুনের সঙ্গে বড় ভাইয়ের স্ত্রী হাসিনা বেগমের (৩৪) পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বেশ কয়েক বছর ধরে চলা এই সম্পর্ক এলাকায় প্রকাশ পেলে বড় ভাই হাসান বিষয়টি জানতে পেরে চারদিন আগে দেশে ফিরে আসেন।

পরকীয়া নিয়ে পরিবারে উত্তেজনা চরমে পৌঁছালে শুক্রবার তাদের বাড়িতে একটি সালিশ বসার আয়োজন করা হয়। তবে সালিশ শুরু হওয়ার আগেই ছোট ভাই হারুন ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই হাসানকে কুপিয়ে হত্যা করে। পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে।

বালুচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফারুক হোসেন জানান, হারুনের সঙ্গে তার ভাবির পরকীয়ার সম্পর্কের বিষয়টি এলাকায় আলোচিত ছিল। এটি নিয়ে বাড়িতে একাধিকবার সালিশ বসানো হলেও সমস্যার সমাধান হয়নি। বড় ভাই হাসান প্রায় ১১ বছর পর দেশে ফিরেছিলেন, কিন্তু মাত্র চারদিনের মধ্যেই ভাইয়ের হাতে প্রাণ হারালেন।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ঘাতক হারুনকে আটক করা হয়েছে। দেবর-ভাবির সম্পর্ক নিয়ে বিস্তারিত তদন্ত করে পরে জানানো হবে।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।