Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

ভাতিজার দায়ের কোপে চাচা নিহত

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ভাতিজার দায়ের কোপে চাচা নিহত

হবিগঞ্জের বানিয়াচংয়ে ভাতিজার দায়ের কোপে মোশারফ হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৪ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

 

নিহত মোশারফ হোসেন উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, মাটি কাটা নিয়ে মোশারফ হোসেনের সঙ্গে ভাতিজা শাহিন মিয়ার কথা-কাটাকাটি হয়। এ সময় তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে শাহিন মিয়া উত্তেজিত হয়ে চাচা মোশারফ মিয়াকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।