Friday, 6 November 2026
শিরোনাম
এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’
জাতীয়

ভাটারায় গ্যাসের সিলিন্ডার মেরামত করার সময় ৪ জন দগ্ধ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ভাটারায় গ্যাসের সিলিন্ডার মেরামত করার সময় ৪ জন দগ্ধ

রাজধানীর ভাটারা থানা এলাকার একটি রেস্টুরেন্টে গ্যাসের সিলিন্ডার মেরামত করার সময় অগ্নিকাণ্ডে চার কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

 

বুধবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- খাদিজা বেগম (৪৩), রহিমা আক্তার (৩৫), মো. তারেক (৩৯) ও মো. হারিস আলী (২৫)।

 

তাদের সহকর্মী বাবুল জানান, আমরা সবাই সকালে রেস্টুরেন্টে কাজ করছিলাম। হঠাৎ গ্যাস সিলিন্ডারের লাইনে সমস্যা দেখা দেয়। এ সময় সিলিন্ডার মেরামত করতে গেলে লাইন থেকে আগুনের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্নের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, একটি হোটেল থেকে অগ্নিদগ্ধ হয়ে চারজন আমাদের এখানে এসেছেন। এদের মধ্যে হারিস আলীর শরীরের ১২ শতাংশ, মো. তারেকের শরীরের ৭ শতাংশ, রহিমার শরীরের ৩ শতাংশ ও খাদিজা বেগমের শরীরের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে খাদিজা ও রহিমাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হারিস ও তারেককে অবজারভেশনে রাখা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।