Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

ভয় ভীতি দেখিয়ে ছাত্রকে বলাৎকার: থানায় মামলা, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ভয় ভীতি দেখিয়ে ছাত্রকে বলাৎকার: থানায় মামলা, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহে এক মাদ্রাসা ছাত্র (৮) কে ভয় ভাীতি দেখিয়ে বলাৎকারের অভিযোগে করা মামলায় শাহাদাত হোসেন নামে এক শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

রবিবার (১১জুন) বিকালে উপজেলার কলাবাধা এলাকা থেকে ওই শিক্ষক-কে গ্রেফতার করে সোমবার (১২জুন) সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকারকৃত ওই মাদ্রাসা শিক্ষক শাহাদাত হোসেন (২০) উপজেলার দুরমুঠ ইউনিয়নের কলাবাধা এলাকার হাবিবুর রহমানের ছেলে। সে ওই এলাকার মদিনাতুল নুরানীয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক।

বলাৎকারের শিকার ওই শিশুর পরিবারের অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে, নির্যাতিত ছাত্রটি ওই মাদ্রাসার আবাসিক শাখায় থেকে থেকে পড়াশুনা করতো। তাকে বিভিন্ন সময় বলাৎকার করার চেষ্টা করতো গ্রেপ্তার হওয়া ওই শিক্ষক। বিষয়টি যেন কাউকে না জানায় সেজন্য তাকে বিভিন্ন ভয় দেখাতো।

সর্বশেষ সোমবার (৫জুন) দিবাগত রাতে নিজ কক্ষে ডেকে নেয় ওই মাদ্রাসার শিক্ষক শাহাদাত। এসময় তাকে জোরপূর্বক বলাৎকার করে ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি দেয়।

কয়েকদিন পরে বিষয়টি সাথের শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সোমবার সকালে বলাৎকারের শিকার ওই শিশু তার পরিবারকে জানায়।

 

পরে বিষয়টি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবগত হয়ে থানায় জানালে মেলান্দহ থানা পুলিশ ওই মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার করে থানায় আনে।

 

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ভোরের কাগজ-কে বলেন, এ ঘটনায় রবিবার বিকেলে ছাত্রের দাদী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। নির্যাতিত ছাত্রকেও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।