Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

ভবিষ্যতে চাকরির আবেদনে সত্যায়নের প্রয়োজন হবে না

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ভবিষ্যতে চাকরির আবেদনে সত্যায়নের প্রয়োজন হবে না

ভবিষ্যতে সরকারি চাকরির আবেদনপত্র বা নথিপত্র সত্যায়নের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

রবিবার (৩০ জুলাই) ঢাকার সচিবালয়ের গণমাধ্যমে কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ডিজিটালাইজেশনের যুগে আপনারা নিশ্চয়ই দেখছেন, আমরা পরিবর্তনগুলো করছি। আমাদের বিগ ডাটা, ভোটার আইডিতে এগুলো সব থেকে যাবে। আপনার ভোটার আইডি কার্ড দেন, সেখানে কিন্তু আপনার সার্টিফিকেটগুলো, কোথায় কোথায় লেখাপড়া করেছেন, সব চলে আসবে। আপনি চাইলে অনেক ডাটা দেখে নিতে পারছেন।

প্রতিমন্ত্রী বলেন, “আমরা যখন এটা করব, তখন কোনো মানুষের একটা কোড নাম্বার থাকবে। সেই কোডটা দিলে কিন্তু সার্টিফিকেট অরিজিনাল কি না, দেখে যাবে। সেক্ষেত্রে আমার মনে হয়, এটা (সত্যায়ন) অল্প দিনের মধ্যেই উঠে যাবে। ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি। সেখানে আমাদের প্রত্যেকটা কাজ সহজ হয়ে যাবে।

তিনি বলেন, আমি কথা দিচ্ছি, আমরা যত দ্রুত পারি এটার বিষয়ে কাজ করে সহজ করে দেবো, যাতে কারো ভোগান্তি না থাকে। বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দীন মাহতাবের সভাপতিত্বে সংলাপ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।