Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভবন পেল সামিয়ানার নিচে পরীক্ষা দেওয়া সেই পরিক্ষার্থীরা

admin • 20 Feb 2024, 06:47 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভবন পেল সামিয়ানার নিচে পরীক্ষা দেওয়া সেই পরিক্ষার্থীরা

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরের মেলান্দহ উপজেলার কলাবাধা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সামিয়ানার ভিতর বসে এসএসসি পরীক্ষা দেওয়া সেই শিক্ষার্থীরা অবশেষে ভবনে বসে পরীক্ষা দিয়েছে। ওই কেন্দ্রের পাশে কলাবাধা বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনে মঙ্গলবার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 

এর আগে এসএসসি পরীক্ষার নিয়ম অনুযায়ী যে স্কুলের পরীক্ষার্থী সে স্কুল কেন্দ্রে পরীক্ষা দিতে না পারার নিয়ম না থাকলেও রোববার নিজেদের স্কুলের কেন্দ্রে সামিয়ানার ভিতর বসে পরীক্ষা দিয়েছিলো মেলান্দহ উপজেলার দুরমুঠ কলাবাধা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীরা। এর আগে বৃহস্পতিবার প্রথম পরীক্ষাও একাডেমি ভবনে দিয়েছে তারা। স্কুল কর্তৃপক্ষ অবৈধভাবে তাদেরকে এমন সুযোগ দেওয়ার বিষয়টি ডেইলী মিরর অব বাংলাদেশে " শামিয়ানার নিচে এসএসসি পরীক্ষা,কেন্দ্রের দায়িত্বে ইউপি সদস্য! শিরোনামে সংবাদ প্রকাশ হলে কেন্দ্র পরিবর্তন করে কতৃপক্ষ।

 

পরীক্ষাকেন্দ্রের ভেন্যু পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজাদুর রহমান ভূঁইয়া বলেন, কলাবাধা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সঙ্গে কলাবাধা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষার কেন্দ্রের একটা ভেন্যু ছিল। এবার প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে পরীক্ষার্থীদের আসন সংকট থাকায় বিদ্যালয়ের মাঠে সামিয়ানা করে বাংলা ২য় পত্র পরীক্ষা নিয়েছে। এই বিষয়টি আমরা জানতে পেয়ে প্রাথমিক বিদ্যালয়ে ভেন্যু বাতিল করেছি। পরীক্ষা কেন্দ্রের পাশেই বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন ভেন্যু করে একাডেমিক ভবনে ২৩৬ জন পরীক্ষার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 

উল্লেখ্য, কলাবাধা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে ৭০৪ জন এসএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। নতুন এ কেন্দ্রে পরে ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় কলাবাধা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যু বাতিল করে কলাবাধা বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার ভেন্যুতে ২৩৬ জন শিক্ষার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।