Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
এক্সক্লসিভ

ব্রি’র সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নিবেন প্রধানমন্ত্রী

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ব্রি’র সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নিবেন প্রধানমন্ত্রী

আগামী ২৩ ফেব্রুয়ারি গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তরে প্রতিষ্ঠানটির সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবারে (৪ জানুয়ারি) ব্রি প্রকাশনা ও জনসংযোগ বিভাগের প্রধান মো. রাশেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া একইদিন বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

মো. রাশেল রানা জানান, আগামী ২৩ ফেব্রুয়ারি ব্রির সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে শনিবার ব্রি প্রশিক্ষণ ভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) মো. মাহবুবুল হক পাটওয়ারী, অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) রবীন্দ্রশ্রী বডুয়া, ব্রির পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান, উচ্চ শিক্ষা ও গবেষণা সমন্বয়কারী ড. মুন্নুজান খানমসহ কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্রির সব বিভাগীয় প্রধান ও জ্যেষ্ঠ বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। সুত্র: বাসস

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।