Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দু'পক্ষের সংঘর্ষ, আহত ৪০

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দু'পক্ষের সংঘর্ষ, আহত ৪০

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রায় ৩০ থেকে ৪০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলা সদরের মুসা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ২০ নভেম্বর উপজেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে পলাশ গ্রুপের লোকজন স্থানীয় মুসা মার্কেটের সামনে জড়ো হন। এ সময় বিপরীত দিক থেকে খালেক গ্রুপের লোকজন মিছিল নিয়ে এলে দুই পক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের প্রায় অর্ধশত লোক আহত হন।

বিষয়টি নিশ্চিত করে বাঞ্ছারামপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ৩০-৪০ জন যারা আহত হয়েছেন। আহতরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।