Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ব্যারিস্টার সুমনের সমাবেশে আইফোন হারালেন তাসরিফ খান

admin • 06 Feb 2024, 02:08 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ব্যারিস্টার সুমনের সমাবেশে আইফোন হারালেন তাসরিফ খান

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সমাবেশে গিয়ে আইফোন হারিয়েছেন ‘কুঁড়েঘর’ ব্যান্ডের গায়ক তাসরিফ খান।

 

সম্প্রতি ব্যারিস্টার সুমন আয়োজিত হবিগঞ্জের চুনারুঘাট ডিসিপি স্কুল মাঠে একটি জনসভায় গিয়েছিলেন তাসরিফ। সেখানেই ভিড়ের মধ্যে মোবাইল ফোনটি খোয়া যায় তার।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তাসরিফ জানান, অনুষ্ঠানস্থলে গাড়ি থেকে নামার সময় বেশ ভিড় হয়েছিল। তখন তার পকেট থেকে মোবাইল ফোনটি কৌশলে নিয়ে নেয় চোর। শুধু তারই নয়, আরও তিন-চারজনের মোবাইল খোয়া গেছে ওই অনুষ্ঠানস্থলে। এমন ঘটনায় ব্যাপক ক্ষোভও প্রকাশ করেছেন ব্যারিস্টার সুমন।

 

হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করতে তিনি তৎক্ষণাত উদ্যোগও নিয়েছিলেন। আশপাশের কিছু জায়গায় পুলিশি তল্লাশিও চলেছে। তবে উদ্ধার করা যায়নি চুরি যাওয়া মোবাইলগুলো।

 

এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ ব্যরিস্টার বলেন, ‘এটা কেমন হলো? তাসরিফ খান ঢাকা থেকে এসেছে আমাদের মাঝে। আর তার পকেট থেকে কিনা আইফোনটি চুরি করে নেওয়া হলো। গাড়ি থেকে নামতেই ভিড়ের মধ্যে পকেট থেকে তার ফোনটি বের করে নেওয়া হয়েছে। এটা খুবই খারাপ কাজ হয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।