Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ব্যথা নিয়ে হাসপাতালে, পেট থেকে বের হলো ইয়ারফোন-নাটবল্টু

admin • 29 Sep 2023, 10:47 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ব্যথা নিয়ে হাসপাতালে, পেট থেকে বের হলো ইয়ারফোন-নাটবল্টু

তীব্র জ্বর ও পেট ব্যথায় ভোগার পর গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক ব্যক্তি। তবে ওষুধেও এ ব্যথা না কমায় পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। আর পরীক্ষা করে ওই ব্যক্তির পেটে বিভিন্ন ধাতব বস্তু দেখে আঁতকে ওঠেন চিকিৎসকরা।

পরে অস্ত্রোপচার করে ওই ব্যক্তির পেট থেকে ইয়ারফোন-স্ক্রুসহ বিভিন্ন রকম ধাতব বস্তু বের করা হয়। এ ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবের মোগা শহরে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ৪০ বছর বয়সী ওই ব্যক্তির পেটে ইয়ারফোন, নাটবল্টু, লকেট,বোতাম, চুলের ক্লিপ, চেইন, মার্বেল ও সেফটি পিন পাওয়া গেছে।

মোগা শহরের মেডিসিটি হাসপাতালের পরিচালক ড. আজমের কালরা জানান, এ প্রথমবারের মতো তিনি এমন ঘটনার সম্মুখীন হলেন। ওই ব্যক্তি গত দুই বছর ধরে পেটের সমস্যায় ভুগছিলেন।

এ চিকিৎসক বলেন, ওই ব্যক্তির পেট থেকে সব ধাতব বস্তু বের করার পরও তাঁর অবস্থা স্থিতিশীল না। পেটের মধ্যে ওই বস্তুগুলো অনেক দিন থাকায় শারীরিক অন্যান্য সমস্যা দেখা দিয়েছে। ওই ব্যক্তির পরিবার জানায়, তাঁরাও এ ঘটনায় বিস্মিত। তবে ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবারের সদস্যরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।