Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

বৌভাতের অনুষ্ঠানে পান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
বৌভাতের অনুষ্ঠানে পান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

নওগাঁর মান্দায় বৌভাতের একটি অনুষ্ঠানে পান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের তিনজন আহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল তিনটার দিকে উপজেলার মান্দা সদর ইউনিয়নের উত্তর কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন-বরপক্ষের আশা আক্তার (২২) ও তার বাবা আলমগীর হোসেন (৪৭) এবং কনেপক্ষের মুস্তাকিম মন্ডল (৩৫)। এদের মধ্যে মুস্তাকিম মন্ডলকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আশা আক্তার ও আলমগীর হোসেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, আজ শনিবার উত্তর কালিকাপুর গ্রামে মাহফুজুর রহমানের বিয়ের বৌভাতের অনুষ্ঠান চলছিল। দুপুরে খাওয়া দাওয়ার পর পান খাওয়াকে কেন্দ্র করে কনেপক্ষের সাথে বরপক্ষের আশা আক্তার বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

 

এক পর্যায়ে কনেপক্ষের মোস্তাকিম মন্ডল, রেজাউল ইসলাম, নীরব হোসেনসহ ৫ থেকে ৬ জন সংঘবদ্ধ হয়ে আশা আক্তারকে মারধর করে। এ সময় আশা আক্তারের বাবা আলমগীর হোসেন এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে বরপক্ষের মারধরে কনেপক্ষের মুস্তাকিম মন্ডল আহত হন।

 

এ প্রসঙ্গে জানতে চাইলে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।